বাংলায় অনলাইন লার্নিং এর একমাত্র ঠিকানা : TUTOPIA

best learning apps

কোভিড অতিমারি ভারতীয় অর্থনীতির সাথে ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপরও সব থেকে বড় আঘাত এনেছে।  শিক্ষার্থীরা হলো দেশের কান্ডারী।  তাই শিক্ষার্থীরা তাদের শিক্ষা লাভের থেকে বঞ্চিত হলে তার ফলাফল সেই দেশের পক্ষেও মঙ্গলকর হয় না। এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা অনলাইন  লার্নিং এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে ।

বর্তমানে ভারতে বেশকিছু online learning  apps  আছে যারা  প্রত্যেকটি শিক্ষার্থীর ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আজ  গুগলে  best learning apps  খোঁজ করলে একাধিক  লার্নিং অ্যাপ এর  উপস্থিতি দেখা যায়। কিন্তু এদের বেশিরভাগই ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান করে থাকে। যার ফলস্বরূপ আঞ্চলিক ভাষা  বাংলার  শিক্ষার্থীরা এখনো তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এই বৈষম্য দূর করার জন্য পশ্চিমবঙ্গের সেরা লার্নিং অ্যাপ TUTOPIA বাংলা ভাষায় শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর ঘরে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

কেন TUTOPIA  বাংলার সেরা অনলাইন লার্নিং অ্যাপ ?

TUTOPIA  লার্নিং অ্যাপ নিঃসন্দেহে বাংলার শ্রেষ্ঠ অনলাইন লার্নিং অ্যাপ।  এটি  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সিলেবাস অনুসরণ করে তৈরি করা হয়েছে। যার জন্য পশ্চিমবঙ্গের  শিক্ষার্থীদের জন্য এটি সবথেকে উপযোগী লার্নিং অ্যাপ।  যেহেতু ই লার্নিং সম্পূর্ণ নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা তাই অনেকের  কাছে এই ধরনের   অনলাইন অ্যাপ পরিচালনা কঠিন বলে মনে হয়। কিন্তু TUTOPIA বর্তমান যুগের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে  ডিজাইন করা হয়েছে।  এর ফলে এই অ্যাপটি ব্যবহার করা  শিক্ষার্থীদের কাছে অত্যন্ত সহজ  হয়ে উঠেছে।  এছাড়াও TUTOPIA –  র  বেশ কিছু ইউএসপি আছে যা  এটিকে অন্যান্য apps থেকে আলাদা করে তুলেছে। এগুলি হল,

বিশেষ ধরনের ভিডিও ক্লাস:

অনলাইন লার্নিং নতুন ধরনের শিক্ষা মাধ্যম হওয়ায় শিক্ষার্থীদের পক্ষে বোঝায় কিছু অসুবিধা থাকতে পারে।। এই কথা মাথায় রেখেই TUTOPIA  বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকদের  দ্বারা বিশেষ ধরনের ভিডিও ক্লাস প্রস্তুত করেছে,  যা শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে ও শিখতে পারবে। প্রতিটি ভিডিও ক্লাস  সহজ  সরল বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। এই ক্লাসগুলির দুটি ভিন্নস্তর রয়েছে যার প্রথমটি শিক্ষার্থীদের চ্যাপ্টারটি সম্বন্ধে সহজ সরল ধারণা দেয় এবং দ্বিতীয় স্তরটিতে  চ্যাপ্টারটি সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

বিস্তারিত নোট ডাউনলোড করার সুযোগ:

TUTOPIA লার্নিং অ্যাপে চাপটার অনুসারে বিস্তারিত নোট ডাউনলোড করার সুযোগ রয়েছে। প্রতিটি নোট  পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস  এবং পরীক্ষাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।  এর ফলে শিক্ষার্থীদের নিজে থেকে নোট প্রস্তুত করার কোন প্রয়োজন হবে না।  এই সমস্ত নোটগুলি পিডিএফ ফরমেটে অ্যাপটিতে আছে। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন মত  চ্যাপ্টার অনুসারে নোটগুলিকে ডাউনলোড করতে পারবে।

অধ্যায় অনুসারে  অনুশীলনী:

পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্র-ছাত্রীদের জন্য TUTOPIA প্রতিটি চ্যাপ্টার অনুসারে বিস্তীর্ণ অনুশীলনী তৈরি করেছে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার মান নিজেরাই মূল্যায়ন করতে পারবে।  এই অনুশীলনীগুলো প্রধানত MCQ  ফরম্যাটে সাজানো হয়েছে।  প্রতিটি সঠিক উত্তরে তার ব্যাখ্যা উত্তরের নিচে দেওয়া থাকে।  দুটি পরপর ভুল উত্তর দিলে ব্যাখ্যা সমেত সঠিক উত্তরটি শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে।

প্রস্তুতিমূলক পরীক্ষা:

TUTOPIA লার্নিং অ্যাপ শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষার মাধ্যমে আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলে।  এই ধরনের প্রস্তুতিমূলক পরীক্ষাগুলি মাঝেমধ্যেই TUTOPIA   অ্যাপের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষাগুলো মূলত MCQ  ফরমেটে হয়ে থাকে এবং এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মূল্যায়ন নিজেরাই করতে পারে। প্রতিটি পরীক্ষা নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হয়  এবং সময় অতিক্রান্ত হলে   উত্তরপত্র নিজে থেকে সাবমিট হয়ে যায়। এর ফলে  শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাভিতি দূর হয় এবং মূল পরীক্ষা ১০০ শতাংশ আত্মবিশ্বাসের সাথে  দিতে সক্ষম হয়।

সুতরাং,  এই বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি যে  Bengali Learning App TUTOPIA অন্যান্য  ই- লার্নিং  অ্যাপ থেকে আলাদা। এটি পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এমন একটি অ্যাপ যা স্বল্প খরচে শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা দিতে সক্ষম। এই অ্যাপে থ্রিডি অ্যানিমেশন এবং গ্রাফিক্সের মাধ্যমে প্রতিটি  চ্যাপ্টার ব্যাখ্যা করা হয়েছে যা  শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে এবং  উপভোগ করবে। এই  কারণগুলির জন্যই আজ TUTOPIA  অ্যাপ  পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের কাছে  এত জনপ্রিয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *