জর্জ টেলিগ্রাফের সাথে এসি রিপেয়ারিং-এর ট্রেনিং এখন সবার হাতের নাগালে।

এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কলেজেস

আপনি কি নিজের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত? এখন চাকরির বাজারে এই চিন্তা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার সাথে যদি থাকে জর্জ টেলিগ্রাফ, তাহলে চিন্তার আর কোনও কারন নেই। টাইপ করুন ‘এসি রিপেয়ারিং কোর্স নিয়ার মি’ আর বেছে নিন শহরের শ্রেষ্ঠ কলেজকে। এখানকার এসি রিপেয়ারিং-এর কোর্স করে হাজার হাজার ছেলেমেয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলছে।ভাবছেন কীভাবে এই অসম্ভব সম্ভব হচ্ছে? জানতে হলে এই লেখাত পুরোটা পড়তেই হবে।

এসি রিপেয়ারিং কী?

HVAC বা এসি রিপেয়ারিং হল এমন একটি কোর্স, যেখানে উৎসুক ছাত্রছাত্রীরা বিভিন্ন কুলিং এমং হিটিং যন্ত্র মেরামতির পেশাদারী শিক্ষা লাভ করে। এখানে আপনি একটি এসি মেরামতির কাজের বিভিন্ন দিকগুলি শিখে উঠতে পারেন। কলকাতার জর্জ টেলিগ্রাফের ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের এই এসি রিপেয়ারিং বিষয়ে গভীরভাবে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়। এক কথায়, এসি রিপেয়ারিং হল এসি সারাবার পদ্ধতি এবং এটির নির্দিষ্ট ডিপ্লোমা কোর্সও রয়েছে।
এসি রিপেয়ারিং-এর কোর্সের অন্তর্গত আরও অনেক কোর্স রয়েছে যা আপনাকে এসি রিপেয়ারিং এবং রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার হওয়ার প্রশিক্ষণ দেয়, যেমন, শীতাতপনিয়ন্ত্রণ এবং রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন মেকানিক, শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন টেকনিশিয়ান, Carrier, Midea এয়ার-কন্ডিশনার এবং যন্ত্রপাতি, Daikin এয়ার কন্ডিশনার ইঞ্জিনিয়ারিং, Godrej এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স এবং ডিজেল, বৈদ্যুতিক পাম্প এবং জেনারেটর মেকানিক।

এখানে কী কী শেখানো হয়?

এসি রিপেয়ারিং একটি 360-ডিগ্রী প্রোগ্রাম যেখানে এসি মেরামত এবং তার পরিষেবার জন্য সমস্ত রকমের পদ্ধতি শেখান হয়। এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন ব্র্যান্ডের HVAC উপাদান মেরামতি এবং তাদের সবরকম পরিষেবার সম্পর্কেও শেখে। এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা কীভাবে তাদের চারপাশে বিভিন্ন যন্ত্র মেরামত করতে হয়, সেই বিষয়ে বিস্তারিত শেখে। ফলত, অপেশাদার ছাত্রছাত্রীরা এই কোর্সগুলিতে সফল হয়ে বিভিন্ন জায়গায় পেশাদারী মেকানিক এবং টেকনশিয়ানের কাজ করে।

এই কোর্সের সময়সীমা কত?

এসি রিপেয়ারিং কোর্সের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। এই কোর্সের অন্তর্গত বিভিন্ন সাব-কোর্সের জন্য বিভিন্ন সময়সীমা নির্দিষ্ট করা আছে। এর মধ্যে ন্যুনতম সময় হল ৬ মাস এবং সবচেয়ে দীর্ঘ কোর্সের সময়সীমা হল ২৪ মাস, অর্থাৎ ২ বছর। তাই প্রত্যেক এসি রিপেয়ারিং কোর্স ফিস প্রত্যেক কোর্সের পঠনপাঠন এবং সময়কাল বিচার করে নির্ধারণ করা হয়েছে। এই কোর্সগুলির ফিস জানতে ইন্সটিটিউটের অফিশিয়াল পেজটি ফলো করুন।

জর্জ টেলিগ্রাফের কোর্সের অন্তর্গত HVAC Elements
এই প্রতিষ্ঠানের কারিকুলামে যে যে HVAC Elements যোগ করা হয়েছে, তার একটি তালিকা নীচে দেওয়া আছে। এটি পড়লে আপনার ধারণা আরও পরিষ্কার হবেঃ
কম্প্রেসার (হারমেটিক, সেমি হারমেটিক, ওপেন টাইপ)

  • কনডেন্সার (এয়ার কুলড/ ওয়াটার কুলড
  • ইভাপোরেটর
  • সম্প্রসারণ ডিভাইস
  • থার্মোমিটার
  • পরিমাপক (যৌগিক এবং চাপ)

বিভিন্ন পরিমাপ যন্ত্রের ব্যবহার

  • ভোল্টমিটার
  • অ্যামিটার
  • ওহমিটার
  • মাল্টিমিটার
  • সিরিজ এবং সমান্তরাল সংযোগ
  • অ্যানিমোমিটার

শিক্ষার্থীরা এইসব বিষয়ে গভীর শিক্ষালাভ করে।

এসি রিপেয়ারিং কোর্সের ভবিষ্যৎ কেমন?

কোলকাতা শহরে HVAC বিশেষজ্ঞদের চাহিদা এবং কদর, দুইই সবসময় বেশি। তার কারন এরা সব রকম যন্ত্র, যেমন হিটিং ও কুলিং মেশিনের সবরকম খুঁটিনাটি জানেন। তাই প্রত্যেক বাড়ির সুরক্ষা এবং এই সম্পর্কীয় ব্যবসায় এদের অবদান অমলিন। ফলত, কলকাতায় এসি রিপেয়ারিং কোর্স ভীষণ জনপ্রিয়।
এই কোর্সটি করে শিক্ষার্থীরা এই এই জায়গায় কাজ করতে পারেনঃ

  • সার্ভিসিং সেন্টার
  • HVAC ম্যানুফ্যাকচারিং হাউস
  • গবেষণা ইউনিট
  • R&D ইউনিট
  • নিজের ব্যবসা শুরু করতে পারেন
  • প্রশিক্ষক

এই HVAC ডিপ্লোমা হোল্ডারদের নিয়োগ করে এমন কিছু শীর্ষ কোম্পানি হলঃ

  • ডাইকিন
  • গোদরেজ
  • প্যানাসনিক
  • স্যামসাং
  • ব্লু স্টার
  • হোয়ারল্পুল

আপনি কি এখন ‘এসি রিপেয়ারিং কোর্স নিয়ার মি’ টাইপ করে ভাবছেন কোন কলেজ বেছে নেবেন আপনার ত্রেনিং-এর জন্য? আর দেরি না করে আজই জর্জ টেলিগ্রাফের কোর্সের বিষয় বিশদে খোঁজখবর নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *